শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেসের একটি বগিতে আগুন লেগে দুটি আসন পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন জানান, ট্রেনটি কোর্ট স্টেশনে পৌঁছে শেষ গন্তব্য চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন। ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভান। ফলে আগুন ছড়াতে পারেনি, বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ক্ষতিগ্রস্ত বগি পরিদর্শন করে।

আগুনের সূত্রপাত নিয়ে চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এতে জড়িত কাউকে শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

রেল সূত্র জানায়, মেঘনা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় রওনা হয়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।

এই বিভাগের সব খবর

নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

নগরবাসীর সমস্যা সমাধান, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও অবকাঠামোগত উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত...

জীবন ও প্রকৃতিকে পড়াই লেখালেখির জন্য সবচেয়ে বেশি অপরিহার্য

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বহুমাত্রিক সাহিত্যব্যক্তিত্ব সুব্রত বড়ুয়া বলেছেন, লেখালেখি নিবিড় সাধনার বিষয়। অধ্যয়নের বিষয়।...

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী...

সর্বশেষ

নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

নগরবাসীর সমস্যা সমাধান, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও অবকাঠামোগত উন্নয়নে...

জীবন ও প্রকৃতিকে পড়াই লেখালেখির জন্য সবচেয়ে বেশি অপরিহার্য

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার...

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব...

জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২০

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা...

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া...

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দেশটিও নানা...