শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দেশটিও নানা চ্যালেঞ্জ ও অস্বস্তি অনুভব করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না; বরং প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কড়া নজরদারিতে দেশে ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “শেখ হাসিনাকে নিয়ে কী করা হবে বা না হবে, সে বিষয়ে তারাও (ভারত) বিষয়টি বুঝতে পারছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হওয়ায় তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধাগুলো অনুভব করছে।”

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হুমায়ুন কবির বলেন, “তিনি (শেখ হাসিনা) ডিসেম্বরে আসবেন না। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবেন ‘শেখ আসবে না’। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাঁকে হাতকড়া পরিয়ে দেশে আনা হবে, না হয় কড়া নজরদারিতে আনা হবে।”

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গত দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ভারতেই অবস্থান করছেন। ওই রাজনৈতিক পটপরিবর্তনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বহু নেতা-কর্মী দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি নেতৃত্বাধীন সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ দুই বছর পর সম্প্রতি আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে গত ৯ নভেম্বর তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছিলেন। তবে বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্টের সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

এই বিভাগের সব খবর

জীবন ও প্রকৃতিকে পড়াই লেখালেখির জন্য সবচেয়ে বেশি অপরিহার্য

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বহুমাত্রিক সাহিত্যব্যক্তিত্ব সুব্রত বড়ুয়া বলেছেন, লেখালেখি নিবিড় সাধনার বিষয়। অধ্যয়নের বিষয়।...

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী...

জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২০

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ...

সর্বশেষ

জীবন ও প্রকৃতিকে পড়াই লেখালেখির জন্য সবচেয়ে বেশি অপরিহার্য

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার...

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব...

জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২০

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা...

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া...

২০২৭ সালের জানুয়ারি-জুনের জন্য ৮,০১০ কোটি টাকার জ্বালানি আমদানির প্রস্তাব অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা পূরণে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন...

ফটিকছড়িতে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, রায়হানের ব্যবহৃত পিস্তলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের অভিযানে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান...