বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাঙামাটিতে ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির অভিযোগে জনতা একজনকে পিটিয়ে মেরেছে। নিহত ব্যক্তির নাম মো. রফিক (২৩)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাঙালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ার ব্যাপ্টিস্ট চার্চের কাছে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ার ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখান দুই ব্যক্তি। এ সময় তাঁরা ঘরের আলমারি থেকে নগদ ২ লাখ টাকা ও তিনটি স্বর্ণের আংটি নিয়ে যান।

হেনা ত্রিপুরা চিৎকার করলে স্থানীয় লোকজন এসে মো. রফিক নামের একজনকে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে রফিকের সঙ্গে থাকা মো. আকাশ (২৪) নামে অন্য ব্যক্তি একটি স্বর্ণের আংটি ও নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় আরও দুজন পাহারায় ছিলেন। তাঁরাও পালিয়ে যান।

এ সময় স্থানীয় উত্তেজিত জনতা আটক মো. রফিককে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় রাত ৮টার দিকে তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত রফিকের বাড়ি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া আবাসিক মুসলিম পাড়ায়। তিনি ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
চন্দ্রঘোনা থানা পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় একজনকে লোকজন হাতেনাতে আটক করেন। পরবর্তী সময়ে চন্দ্রঘোনা থানা পুলিশ উপস্থিত হয়ে তাঁর কাছ থেকে ৮০ হাজার টাকা দামের প্রায় ৫ তোলা ওজনের দুটি স্বর্ণের আংটি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল জব্দ করে।
উপস্থিত জনতার মারধরে রফিক গুরুতর আহত হন। পরবর্তী সময়ে লোকজন সন্ধ্যা ৭টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, বাঙালহালিয়ায় দস্যুতার ঘটনায় একজন গণপিটুনিতে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা এই...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপি বইমেলা। মঙ্গলবার বিকেল চারটায় বই মেলার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব...

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও বাংলাদেশ। আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের (মিনিস্ট্রি টার্ফ-২) মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মঙ্গলবার...

সর্বশেষ

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত...