সোমবার, ৫ অক্টোবর ২০২৬

কক্সবাজারে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ রোববার বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ স্থাপনাগুলোর মধ্যে ছিল বিভিন্ন পণ্যের দোকান।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার জেলা পুলিশ, বীচকর্মী, আনসার এবং বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, দোকানে মালামাল থাকায় মানবিক কারণে তাদের কে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে দোকান না সরোনোর কারণে আজকের এই অভিযান চালানো হয়।

এসময় তিনি আরও বলেন, পর্যটক ও স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কমানো, সরকারি রাস্তা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা অপসারণের জন্য এই অভিযান চলমান থাকবে।

এর আগে, গতকাল শনিবার শহরের কলাতলী প্রধান সড়কের দুপাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে বাস কাউন্টার, হোটেল-রেস্তোরাঁ, দোকানসহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। কলাতলী মোড় থেকে জেলা কারাগার গেট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে এ অভিযান চালানো হয়।

এই বিভাগের সব খবর

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও প্রসারিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য...

চট্টগ্রামে সরকারি জমি ভোগদখলে ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি ভাড়া পরিশোধ না করে ভোগদখলে রেখে ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা...

সর্বশেষ

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

চট্টগ্রামে সরকারি জমি ভোগদখলে ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২৪ দশমিক ৯৬ শতক সরকারি...

চট্টগ্রামে নকল ঘি উৎপাদন, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে নকল ঘি উৎপাদন...

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দায়িত্ব পালনকালে বেপরোয়া গতির একটি...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি...