বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা আছে, কিন্তু ব্যক্তিজীবনে সেই মেধার প্রতিফলন ঘটনোর জন্য পরিশ্রম করতে হবে। এজন্য শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদানসহ শিক্ষার্থীদের অধ্যবসায় ও নিয়মানুবর্তিতা শিক্ষা দিতে হবে।

গতকাল হাটহাজারী সরকারি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আরিফুর রহমান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কলেজের বিভিন্ন সমস্যা উত্থাপন করেন। প্রতিমন্ত্রী এসব সমস্যার সমাধান এবং এই কলেজকে মডেল কলেজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমানে মাদক একটি বড় সমস্যা। অনেকে ভুলবশত মাদক সেবন করে নিজেকে স্মার্ট মনে করেন। প্রকৃত পক্ষে মাদক নিঃশ্বেষ করে দিচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি বলেন, সরকার শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ প্রদানের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে সমৃদ্ধ করার জন্য কাজ করছে। শিক্ষার্থীদের ওপর লোখাপড়া চাপিয়ে না দিয়ে তাদের আনন্দের মাধ্যমে পাঠ দান করাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী। অধ্যাপক মীর মোহাম্মদ জিয়াউল হক ও অধ্যাপক সৈয়দা নার্গিস সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আহসান চৌধুরী। বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আবু মুসা মোহাম্মদ মামুন। শিক্ষার্থী মধ্যে বক্তব্য রাখেন অন্মেষা।

প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য তার পক্ষ থেকে ডালিয়া–নুরসাত স্মৃতি বৃত্তির জন্য চার লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।

এই বিভাগের সব খবর

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির...

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস্ কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ ডেঙ্গু এনএসআই র‌্যাপিড...

সর্বশেষ

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা...

রাউজানে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ আটক ১

রাউজানের কদলপুরে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের সাথে গোলাগুলির...

নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে বাংলাদেশ...

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

এশিয়ান গেমসে আবারও হতাশ করলো বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানের কাছে...