চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় একটি জাহাজের সেফটি ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে জিশু রায় (২৯) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুন) রাতে পতেঙ্গার সাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জিশুর সহকর্মী মো. এরফান বলেন, জাহাজের সেপটিক ট্যাংকে কাজ করার সময় রাত ৮টার দিকে গ্যাস বিস্ফোরণ হয়ে জিশু গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। জিশুর লাশ মর্গে রাখা আছে। আমরা তার স্বজনদের খবর দিয়েছি।

