সোমবার, ২৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগের সুফল সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার পরামর্শ

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগকে তৃণমূলে আরো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এর সুফল সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার পরামর্শ দিয়ে বক্তারা বলেছেন, পিআইডিসহ সরকারি গণমাধ্যমগুলো এ বিষয়ে আরো সক্রিয় হতে পারে।

আজ শুক্রবার (১৭ জুন) চট্টগ্রাম পিআইডির সম্মেলন কক্ষে তথ্য অধিদফতর ঢাকা ও আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম-এর উদ্যোগে আয়োজিত এক “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে বক্তারা এই পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর দশ বিশেষ উদ্যোগ তৃণমূলে মানুষের জীবনমানে কিরূপ প্রভাব ফেলছে, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে উপকার ভোগীরা কিরূপ আনন্দিত, ডিজিটাল বাংলাদেশের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিভাবে ভোগ করছে -ইত্যাদি বিষয় উঠে এসেছে দশ উদ্যোগ বিষয়ক “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে।

তথ্য অধিদফতর ঢাকার সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী মিট দ্যা প্রেসে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও দশ উদ্যোগ বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর।

চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ঈমা’র সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিস সিলেটের পরিচালক মো. আজিজুল হক নিউটন, তথ্য অধিদফতর ঢাকার সিনিয়র তথ্য অফিসার মো. আসাদুজ্জামান, লায়লা আরজুমান্দ বেগম, আশরোফা ইমদাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাস, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চীফ রিপোর্টার ভূঁইয়া নজরুল, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধি, জেলা তথ্য অফিস চট্টগ্রামের প্রতিনিধিসহ কয়েকজন গণমাধ্যম কর্মী বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াকুব আলী বলেন, দশ উদ্যোগ তৃণমূলে ভাগ্য ফেরানোর উদ্যোগ। আমাদের সৌভাগ্য যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দূরদর্শী নেতা পেয়েছি। দশ উদ্যোগ পেয়েছি। পিআইডি এ বিষয়ে আরো উদ্যোগ নেবে। তিনি এসব বিষয় প্রচারণার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

পরে প্রধান অতিথি চট্টগ্রামের আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ও উপকারভোগীদের সাথে কথা বলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...