সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ১২ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন ১২ জন আক্রান্ত হয়েছে। সংক্রমণ হার ৪ দশমিক ১২ শতাংশ। তবে এ সময় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলেছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, বেসরকারি ল্যাবরেটরির মধ্যে মাত্র ৬’টিতে গতকাল করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে সর্বোচ্চ ১৬৯টি নমুনা পরীক্ষায় একটিতেও ভাইরাসের প্রমাণ মেলেনি।

ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরন ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন করে পজিটিভ পাওয়া যায়। এখানে যথাক্রমে ২৭ ও ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। মেডিক্যাল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জন করে শনাক্ত হয়। এ তিন ল্যাবে যথাক্রমে ১৫, ২৫ ও ২৭ জনের নমুনার ক্লিনিক্যাল টেস্ট হয়। আক্রান্ত ১২ জনই শহরের।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, শেভরনে ১১ দশমিক ১১ শতাংশ, ইম্পেরিয়াল হাসপাতালে ১০ দশমিক ৭১, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩ দশমিক ১৩, এপিক হেলথ কেয়ারে ৮, মেট্রোপলিটন হাসপাতালে ৭ দশমিক ৪১ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ০ শতাংশ।

এদিন, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, ল্যাব এইড, এভারকেয়ার হসপিটাল ল্যাব ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট করা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবেও চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো হয়নি।

গতকালের ১২ জনসহ জেলায় করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এখন ১ লাখ ২৬ হাজার ৭২৭ জনে। এদের মধ্যে শহরের ৯২ হাজার ১৮৪ ও গ্রামের ৩৪ হাজার ৫৪৩ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...