বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রফিক (২৮), চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ির শিয়াপাড়া এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭) ও খুটাখালী ইউনিয়নের নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদগাঁও থেকে চকরিয়াগামী নম্বরবিহীন একটি যাত্রীবাহী লেগুনা খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাস সেটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে লেগুনার ছাদ আলাদা হয়ে যায় এবং গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় লেগুনায় থাকা ৯ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও মালুমঘাটের খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠান। সেখান থেকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ১ জন ও কক্সবাজার সদর হাসপাতালে ৩ জন মারা যান।

গুরুতর আহত হয়েছেন ঈদগাঁওয়ের নাপিতখালী এলাকার সরোয়ার (১৯) ও তাঁর বাবা সৈয়দ আলম (৫০), খুটাখালীর নতুন অফিস এলাকার জিয়াবুল হক (৪০), মেধাকচ্ছপিয়া এলাকার দেলোয়ার হোসেন (৩৫) ও টেকনাফের কিরনতলী এলাকার সৈয়দ করিম (৩০)।

আহত ব্যক্তিদের মধ্যে সরোয়ার, সৈয়দ আলম, জিয়াবুল হক ও দেলোয়ার মালুমঘাটের খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। আর সৈয়দ করিম কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সব খবর

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট : সেতুমন্ত্রী

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ...

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া...

বাংলাদেশের বিদ্যুৎ খাতের দেনা ও ভবিষ্যৎ করণীয়

বাংলাদেশ বিদ্যুৎ খাতের ৫২,৩০০.৮৮ কোটি টাকা (~৫২৩ বিলিয়ন টাকা) অনাদায়ী বা বকেয়া বিল একটি গুরুতর তারল্য সংকট (liquidity crisis) এবং কাঠামোগত ভারসাম্যহীনতা নির্দেশ করে।...

সর্বশেষ

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট : সেতুমন্ত্রী

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের...

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়...

বাংলাদেশের বিদ্যুৎ খাতের দেনা ও ভবিষ্যৎ করণীয়

বাংলাদেশ বিদ্যুৎ খাতের ৫২,৩০০.৮৮ কোটি টাকা (~৫২৩ বিলিয়ন টাকা)...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী...

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর...