বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে করা তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তানজিন তিশার আইনজীবী নেহার হোসেন ফারুকী বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০২৫ সালের ৫ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে মামলা করেন অ্যাপোনিয়া ফ্যাশনের এক্সিকিউটিভ আমিনুল ইসলাম।

আদালতের গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্ত শেষে ডিবি পুলিশ তানজিন তিশাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ১২ জুলাই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের বিদ্যুৎ খাতের দেনা ও ভবিষ্যৎ করণীয়

বাংলাদেশ বিদ্যুৎ খাতের ৫২,৩০০.৮৮ কোটি টাকা (~৫২৩ বিলিয়ন টাকা) অনাদায়ী বা বকেয়া বিল একটি গুরুতর তারল্য সংকট (liquidity crisis) এবং কাঠামোগত ভারসাম্যহীনতা নির্দেশ করে।...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি আমেরিকান বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। তিনি...

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে তিনি আজ প্রধানমন্ত্রী ও...

সর্বশেষ

বাংলাদেশের বিদ্যুৎ খাতের দেনা ও ভবিষ্যৎ করণীয়

বাংলাদেশ বিদ্যুৎ খাতের ৫২,৩০০.৮৮ কোটি টাকা (~৫২৩ বিলিয়ন টাকা)...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে...

পদ ছাড়ছেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিভিট

সাংবাদিকদের তীব্র ভাষায় সমালোচনা করে পরিচিতি পাওয়া হোয়াইট হাউসের...

এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা

মাঠপর্যায়ের উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও সিনিয়র জেলা...