বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কক্সবাজারে বোনকে বাঁচাতে গিয়ে ভাইকে মারধর : আটক ২

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের খুরুশ্কুলে বখাটেদের হাত থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভাই বোন দুজনেই। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১২ জুন) সকালে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করতে আসে ভুক্তভোগী ভাইবোন। পরে মামলার জন্য এজাহার জমা দিলে বেলা তিনটার দিকে মামলা রুজু হয়। এর আগে গতকাল শনিবার রাতেই অভিযান চালিয়ে হামলাকারীদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মূল হামলাকারী জামালকে ধরা সম্ভব হয়নি।

ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, খুরুশ্কুল মনুপাড়ার মো. এহছানের ছেলে জামাল (২২), একই পাড়ার সুরত আলমের ছেলে রায়হান (২০) ও কুলিয়া পাড়ার নুরুন্নবীর পুত্র মো. আরমান (২০) ছাড়াও আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভুক্তভোগী তরুণী জানান, প্রতিদিন স্থানীয় কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করতো। বারবার একই ঘটনা হতে দেখে এগিয়ে যায় তার ভাই আব্দুল মোনাফ। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বখাটে চক্রের রোষানলে পড়লো ভাই। তাকে প্রকাশ্য দিবালোকে মারধর করে ক্ষত-বিক্ষত করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, মূল অভিযুক্ত জামাল কিশোর গ্যাং লিডার। বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল মনু পাড়ায়। চুরি, ছিনতাইসহ নানা অপরাধকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ঘটনাটি অবগত হওয়ার পর শনিবার রাতেই পুলিশের সাঁড়াশি অভিযানে দুজনকে আটক করতে সক্ষম হয়। এই ঘটনায় মামলা রুজু হয়েছে। পলাতক জামালকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জেবি

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...