সোমবার, ১০ আগস্ট ২০২৬

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান)
- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা। এখন থেকে রোগীদের আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। এখন থেকে সরকার নির্ধারিত স্বল্প ফিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাফী ও দাঁতের পরীক্ষা করানো যাবে। বন্ধের দিন ছাড়া বাকী ৬দিন এ সেবা দেওয়া হবে। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এ সেবা কার্যক্রমের উদ্ভোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, ডা. মোহাম্মদ সোলায়মান, ডা. মো. ফরহাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পুনরায় চালু হওয়া এই সেবা উপজেলার ৭ টি ইউনিয়ন, একটি পৌরসভা ও পাশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের তিন লক্ষাধিক মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
খোঁজ নিয়ে জানা যায়, আল্ট্রাসনোগ্রাফী ও দাঁতের চিকিৎসা সেবা ব্যয়বহুল হওয়ার কারণে দরিদ্র রোগীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু ডেন্টাল ও আল্ট্রুাসনোগ্রাফী মেশিনটি নষ্ট থাকায় চিকিৎসা বঞ্চিত হয়ে তাদের ফিরে যেতে হচ্ছিল। এতে চরম ভোগান্তিতে ছিলেন গর্ভবতী নারী ও অন্যান্য রোগীরা। এক পর্যায়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনের দৃষ্টি গোচর হয়। পরে নির্বাহী অফিসার রোগীদের ভোগান্তির লাঘবে স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফী ও দাঁতের চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নেন। পরে নিজ ও তার কয়েকজন বন্ধরু আর্থিক সহযোগিতায় মেশিন দুটি স্থাপনের ব্যবস্থা করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দীর্ঘদিন আল্ট্রাসনোগ্রাম ও ডেন্টাল মেশিনটি বিকল থাকায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে গিয়ে পরীক্ষা করাতে হতো। এতে অনেক অর্থের অপচয় হতো, ফলে অনেক রোগী প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারতেন না। এখন থেকে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রোগীরা এই সেবা পাবেন। এতে বিশেষভাবে আল্ট্রাসনোগ্রাফীতে উপকৃত হবেন গর্ভবতী নারী ও অন্যান্য রোগীরা, যারা নিয়মিত আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে চান। এ সেবা দিবেন ডা. সুমাইয়া বিনতে ইউসুফ। এছাড়া শিশু থেকে বয়স্করা, যারা দাঁতের সমস্যায় আছেন, তারা সেবা পাবেন। এ সেবা দিবেন ডা. প্রহেলিকা বড়ুয়া ও ডা. সামিয়া ইসলাম।
স্থানীয় আব্দুল্লাহ আল মাসুদ, বাবু মং মার্মাসহ বেশ কয়েকজন বাসিন্দা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। তারা চান, স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হোক, যাতে গ্রামীণ জনগণ সহজেই উন্নত চিকিৎসা পেতে পারেন।
আল্ট্রাসনোগ্রাম সেবা নিতে যাওয়া মো. হাসান বলেন, আমরা এতদিন বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে বেশি টাকা দিয়ে পরীক্ষা করাতাম। এখন সরকারি হাসপাতালে অল্প খরচে এই সেবা পাওয়ায় আমাদের কষ্ট অনেকটাই কমবে। দাঁতের চিকিৎসা নিতে যাওয়া শিশু পিহাদ’র মা আয়েশা জানান, দাঁতের সমস্যায় ছেলেটা অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিল। আর্থিক সংকটের কারণে ডায়াগনিস্ট সেন্টারে গিয়ে ডাক্তার দেখানো সম্ভব হচ্ছিলনা। সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সেবা চালু হওয়ায় ছেলেকে ডাক্তার দেখাতে পারলাম।
উদ্বোধনের দিন রোগীদের আল্ট্রাসনোগ্রাম করান সুমাইয়া বিনতে ইউছুফ। তিনি বলেন, আজ থেকে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু হয়েছে। বন্ধের দিন ছাড়া সপ্তাহে ৬ দিন এ সেবা দেওয়া হবে। আধুনিক মেশিনের মাধ্যমে সরকারি ফি দিয়ে স্বল্প খরচে রোগীরা এ সেবা নিতে পারবেন।
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, দীর্ঘদিন পর নির্বাহী অফিসারের প্রচেষ্টায় আল্ট্রাসনোগ্রাম ও ডেন্টাল সেবা পুনরায় চালু সম্ভব হয়েছে। ফলে রোগীরা সময়মতো প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবেন। এতে নিরাপদ মাতৃত্বসহ শিশু থেকে বয়স্কদের দাঁতের সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে। এমন মহৎ কাজের জন্য নির্বাহী অফিসার ও তার বন্ধুদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই বিভাগের সব খবর

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায়...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

সর্বশেষ

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...