সোমবার, ১০ আগস্ট ২০২৬

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি)
- Advertisement -
Single page 1st Paragraph

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৯টি উপজেলায় একযোগে এ বিশেষ পাইলট কর্মসূচির উদ্বোধন করেন।

এরই অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড় উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে রামগড় ইউনিয়নের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি ৪৫৬টি সুবিধাভোগী পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এ সময় সুবিধাভোগী আনু মারমা ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির পুলিশ সুপার মুর্তজা আলী খান, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন, সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত এবং রামগড় থানার অফিসার ইনচার্জ নাজির আলম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রমের আওতায় আরও সহজে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত যোগ্য পরিবারগুলোকে নির্বাচন করে এ কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে কর্মসূচিটির পরিধি আরও সম্প্রসারণ করা হবে।

এই বিভাগের সব খবর

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায়...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

সর্বশেষ

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...