বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বজুড়ে স্থিতিশীলতা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে আয়োজিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’-তে যোগ দিতে সেনেগাল গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ (শনিবার) সেনেগালে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন শামা ওবায়েদ। আগামী ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশটির ডাকারে এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

২০১৪ সালে যাত্রা শুরু করা ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’ আফ্রিকা মহাদেশসহ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে আফ্রিকার বিভিন্ন দেশের শীর্ষ নেতা, বিশ্ব নীতি-নির্ধারক, প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক অংশীদাররা নিরাপত্তা সংশ্লিষ্ট জরুরী ইস্যুগুলো নিয়ে মতবিনিময় করেন।

শুরু থেকেই এই ফোরামে সন্ত্রাসবাদ, উগ্রবাদ, সমুদ্র-নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ মোকাবিলার মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়ে আসছে। সেনেগালের ডাকারে অনুষ্ঠিত এই বার্ষিক আয়োজনের মূল লক্ষ্য হল: আফ্রিকায় নিরাপত্তা হুমকি মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নেওয়া এবং বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং সংলাপ আরও জোরদার করা।

ফোরামের মূল আলোচনার পাশাপাশি শামা ওবায়েদ ইসলাম বেশ কিছু দ্বিপক্ষীয় বৈঠক ও পার্শ্ব-আলোচনায় অংশ নেবেন বলেও আশা করা হচ্ছে। এসব বৈঠকে তিনি বিশ্বশান্তি রক্ষা, বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরবেন।

সফর শেষে আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...