বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হালদায় শুরু হয়েছে মা মাছের আনাগোনা

কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার ভাটা ও মিঠা পানির নদী হালদা নদীতে মা মাছের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতি বছর বাংলা মাসের চৈত্রের প্রথম দিকে নদীতে মাছের আগমন ঘটে। নদী সংযুক্ত খাল যথা মাতা মুহুরী, সাঙ্গু, কর্ণফুলী, চেংখালী, পোরাকপলী, কাটাখালী, বোয়ালিয়া, সোনাই প্রভৃতি খাল ও নদীর খাড়ীতে অবস্থানকারী মা মাছ হালদা নদীতে ডিম ছাড়তে চলে আসে। মাছের ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ পেয়ে স্মরণাতীত কাল থেকে হালদা নদীতে মা মাছ ডিম ছেড়ে আসতেছে। বজ্রসহ প্রবল বর্ষনের ফলে নদীতে পাহাড়ী ঢলের তীব্রতা বৃদ্ধি পেয়ে নদীর পানি অপেক্ষাকৃত ঘোলাটে হলে নদীর কুম তথা পানির গভীরতা যেখানে বেশী, কিংবা নদীর কুমের পানির ঘূর্ণয়মান স্হানে মা মাছ ডিম ছেড়ে থাকে।
চৈত্র মাসে ও কোন কোন সময় উপযুক্ত পরিবেশ পেলে বিশেষ করে বজ্রসহ প্রবল বর্ষন হলে নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পেলে মা মাছ ডিম ছাড়ার ঘটনার কথা ও অনেক প্রবীনদের বলতে শুনা যায় । চৈত্র মাসে নদীতে মা মাছের দেওয়া ডিম দ্রুত বর্ধনশীল। তাই এই ডিমের প্রতি পোনা ব্যবসায়ী ও মাছ চাষীদের আগ্রহ বেশি। যদি চৈত্র মাসে প্রবল বর্ষন ও বজ্রসহ বৃষ্টিপাত না হয় ও ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ না পাওয়া যায় তাহলে বাংলা বছরের বৈশাখ ও জৈষ্ঠ্যমাসে নদীতে মা মাছ ডিম ছেড়ে থাকে। ইদানীং আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তাছাড়া ইতিমধ্যে বেশ কয়েক দফা বৃষ্টিপাত ও হয়েছে। আকাশে মেঘ ও বৃষ্টি পাত দেখে ডিম আহরনকারীরা তাদের দীর্ঘদিনের পেশা ডিম আহরনের নৌকা, জাল ও ডিম আহরনের সরঞ্জাম নিয়ে প্রস্ততি শুরু করেছে। হালদা নদীর দুই পাড়ে ডিম থেকে রেনু পোনা ফোটানোর সরকারিভাবে স্হাপিত হ্যাচারী গুলোর উন্নয়ন, সংস্কার কাজ ও দ্রুত গতিতে করা হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ও ডিম ফোটানোর হ্যাচারী ও হালদা নদী পরিদর্শন করেছেন। তাছাড়া সনাতনী পদ্ধতির ডিম পোটানোর মাটির কুয়া গুলো সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে। ডিম আহরনের প্রধান উপকরণ নৌকা গুলোর মেরামত ও রং করার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ডিম আহরনে সংশ্লিষ্টরা। বিভিন্ন নদী, খাল ও ছরা থেকে হালদা নদীতে মাছের আগমন অবাদ ও নিরাপদ করতে হাটহাজারী ও রাউজান ও হাটহাজারী উপজেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা প্রশাসন মৎস্য বিভাগ ও নৌ পুলিশ সার্বক্ষণিক নদী পাহাড়া ও নদীতে অভিযান জোরদার করছে। নদী থেকে মাছ চুরি প্রতিরোধ করতে নদীর পাড়ে স্হাপন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সি সি ক্যমরা। এই ক্যমরার মাধ্যমে উপজেলা, জেলা এমনকি মন্ত্রণালয় থেকে নদী তদারকি করা হচ্ছে। নদীতে মা মাছের ডিম ছাড়ার সময় যত ঘনিয়ে আসছে নৌ পুলিশের টহল ও প্রশাসনের তদারকি জোরদার করা হচ্ছে। গড়দুয়ারা এলাকার ডিম আহরনকারী কামাল সওদাগর, মাদার্শা এলাকার আশু বড়ুয়া জানান, নদী থেকে ডিম আহরনের যাবতীয় প্রস্ততি তাদের রয়েছে। তারা আক্ষেপ করে বলেন, এক শ্রেনীর কৃত্রিম রেনু পোনা ব্যবসায়ী সক্রিয় হয়ে উঠেছে। তারা গত বছরের রেনু বলে কৃত্রিম রেনু পোনা বিক্রি শুরু শুরু করেছে। তাদের কারনে হালদা নদী থেকে আহরিত ডিমের রেনু পোনার দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন হচ্ছে। বেসরকারী উন্নয়ন সংস্থা আই ডি এফ নদীর মাছ শিকার রোধ করতে দুই পাড়ে কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। নদী পাহাড়া নিশ্চিত করতে এই সংস্থার পক্ষ স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। তাছাড়া চুরি করে মাছ শিকারীদের আটক করতে নদীতে সংস্থার পক্ষ থেকে সোলার চালিত বোড দিয়ে প্রশাসনকে সহযোগীতা করা হচ্ছে বলে দুই উপজেলার ইউএনও গণমাধ্যমকে জানান। তারা নদীতে মাছের অবাদ বিচরণ ও মাছের মজুদ বৃদ্ধি জীব বৈচিত্র্য ও ডলফিন রক্ষা করতে সার্বক্ষণিক ভাবে নদীর দুই পাড়ের জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি কাজ করছে বলে ও উল্লেখ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন এবার যদি পরিবেশ অনুকূলে থাকে হালদায় আশানুরূপ ডিম পাওয়া যাবে। আর নদী থেকে আহরিত ডিম থেকে রেনু ফোটানোর জন্য সরকারিভাবে স্হাপিত হ্যাচারী ইতিমধ্যে সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়ন করা হয়েছে বলে জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...