বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে উৎসবের আমেজে উদ্বোধন

“হাজেরা গিফট হাউজ” -এক ছাদের নিচে সব প্রয়োজনীয় পণ্য

গাজী জয়নাল আবেদীন
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলা নববর্ষ পয়লা বৈশাখের আনন্দঘন পরিবেশে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আরকান রোডে জমকালো আয়োজনে যাত্রা শুরু করেছে আধুনিক ও রুচিশীল পণ্যের সমাহার “হাজেরা গিফট হাউজ”। শরফত উল্লাহ পেট্রোল পাম্পের বিপরীতে আউলিয়া মার্কেটে অবস্থিত এই শোরুমটি ইতোমধ্যে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে তার বৈচিত্র্যময় সংগ্রহ ও সাশ্রয়ী মূল্যের জন্য। উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আরফাতুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রোপাইটর জাহেদুল ইসলাম চৌধুরীর বাবা জয়নাল আবেদীন চৌধুরী, জেঠা ফজলুর রহমান সালাম, শুভাকাঙ্ক্ষী মো. সালাউদ্দিন, মহিদ হোসেন, মো. ইব্রাহিমসহ শুভাকাঙ্ক্ষী ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। অতিথিদের মাঝে মিষ্টান্ন বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিষ্ঠানটির প্রোপাইটর জাহেদুল ইসলাম চৌধুরী জানান, “হাজেরা গিফট হাউজ” শুধু একটি দোকান নয়, বরং একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল শপ—যেখানে একটি সংসার সাজানোর জন্য প্রয়োজনীয় সকল ধরনের ক্রোকারিজ, আধুনিক ইলেকট্রিকাল পণ্য, আকর্ষণীয় গিফট আইটেম, শিশুদের খেলনা এবং সনাতনী ধর্মাবলম্বীদের পূজার উপকরণ একসাথে পাওয়া যাবে। তিনি আরও জানান, বিবাহ, জন্মদিন, গৃহপ্রবেশসহ যেকোনো অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলতে এখানে রয়েছে নান্দনিক ও মানসম্মত গিফট সামগ্রীর বিশাল সংগ্রহ। স্থানীয় ক্রেতাদের রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রতিটি পণ্য বাছাই করা হয়েছে, যাতে ক্রেতারা সহজেই তাদের পছন্দের জিনিসটি খুঁজে পান। আধুনিক সাজসজ্জা, মানসম্মত পণ্য এবং সুলভ মূল্যের সমন্বয়ে “হাজেরা গিফট হাউজ” ইতোমধ্যেই হয়ে উঠছে ক্রেতাদের আস্থার নতুন ঠিকানা। উদ্যোক্তার প্রত্যাশা, খুব অল্প সময়ের মধ্যেই এটি চট্টগ্রাম নগরীর একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য শপিং ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে...

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

সর্বশেষ

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...