বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সড়কে বৈশাখী আলপনা আঁকার সময় দ্রুতগতির পিক-আপের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজী জয়নাল আবেদীন, রাউজান
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আলপনা আঁকার সময় পিক-আপের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘির পাড় এলাকায় কালীবাড়ি মন্দিরের তোরণের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. জুয়েল (৩৫)। তিনি নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়া গ্রামের মৃত নুরুচ্ছাফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে ভোরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সড়কের ওপর আলপনা আঁকার অসমাপ্ত কাজ করছিলেন জুয়েল। এ সময় তরমুজ বোঝাই একটি দ্রুতগামী পিক-আপ তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন জানান, জুয়েল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মামুন ভুঁইয়া বলেন, আলপনা আঁকার সময় পিক-আপের ধাক্কায় জুয়েল গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত পিক-আপটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত রবিবার রাত পৌনে ১১টার দিকে একই সড়কের আধা কিলোমিটার দূরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...