শনিবার, ১ আগস্ট ২০২৬

মলম পার্টির সদস্য গ্রেপ্তার, সিএনজি জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর থেকে লুন্ঠিত টাকাসহ মলম পার্টির একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ভোরে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

আজ শুক্রবার সকালে চকবাজার থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তির নাম বেলাল উদ্দিন (৪৫)। এসময় তার কাছ থেকে লুন্ঠিত ২০ হাজার উদ্ধার এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

এর আগে গত ৭ এপ্রিল বিকেলে চকবাজার থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেডের সামনে থেকে বাঁধন সরকার (২৭) নামে এক ব্যক্তিকে বুদ্ধিনাশক পদার্থ ব্যবহার করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন গ্রেপ্তার বেলালসহ তার সঙ্গীরা।

পরে এ ঘটনায় ভুক্তভোগী এ সংক্রান্ত বিষয় নিয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জড়িত বেলালকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার বেলাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় চেতনানাশক স্কোপোলামিন (Scopolamine) দিয়ে সাধারন মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেন।

এ ব্যাপারে চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...