রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ শারজাহে ফিরছে বলে আজ সাংবাদিকদের জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

৪০ দিন ধরে আটকে থাকা জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ গত বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন ফসফেট সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর যাবার পথে প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে শুক্রবার সকালে কাছাকাছি এসে পৌঁছে ইরান সরকারের কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতে জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজাহ বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কমডোর মাহমুদুল মালেক জানান, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনো অব্যাহত আছে। ‘বাংলার জয়যাত্রা’ এখনো হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মাহমুদুল মালেক বলেন, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত আছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে। তবে তার জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, ‘নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা ইতিমধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করেছি। এ ছাড়াও বেসিকের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।’

বিএসসি’র তথ্যমতে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। কিন্তু জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে শারজাহয় ফিরে যেতে বাধ্য হয়।

এই বিভাগের সব খবর

লামায় ফাইতং বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি

বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতংবানিয়ারছড়া-গজালিয়া সড়ক চেইনেজ ২০০০-৪০৫০ মিটার উন্নয়ন প্রকল্পের বিষয়ে জনগণকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফাইতং ইউনিয়নের স্টেশনে এ অবহিতকরণ অনুষ্ঠিত...

রাউজানের ঐতিহ্য বাহী দারোগা বাড়ির পূনর্মিলনি, মিলন মেলা প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চট্টগ্রামের রাউজান পৌরসভার ঐতিহ্যবাহী বাড়ি দারোগা বাড়ির " প্রজম্ম থেকে প্রজম্মে, গড়ে উঠুক হৃদয়ের বন্ধন" শিরোনামে ১ম বারের মত মিলন মেলা ও প্রীতি সম্মেলন...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে  নাবিকগণ দূত হিসেবে কাজ করবে-নৌপরিবহন মন্ত্রী

 নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

সর্বশেষ

লামায় ফাইতং বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি

বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতংবানিয়ারছড়া-গজালিয়া সড়ক চেইনেজ ২০০০-৪০৫০ মিটার...

রাউজানের ঐতিহ্য বাহী দারোগা বাড়ির পূনর্মিলনি, মিলন মেলা প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চট্টগ্রামের রাউজান পৌরসভার ঐতিহ্যবাহী বাড়ি দারোগা বাড়ির " প্রজম্ম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে  নাবিকগণ দূত হিসেবে কাজ করবে-নৌপরিবহন মন্ত্রী

 নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিরতিতেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর...

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা...

ফটিকছড়িতে আগুনে পুড়ল তিন বসতঘর

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।এতে...