বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিডিআরসি’র উদ্যোগে চট্টগ্রামে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হয়েছে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলেপমেন্ট এবং লিলিয়ানা ফন্ডস এর সহযোগিতায় গত ৮ এপ্রিল ২০২৬, বিকাল ৪ টায় শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “একাকীত্বের বিরুদ্ধে আমরা” প্রতিপাদ্যে পালিত হলো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২৬। দিবসটি উপলক্ষ্যে বণ্যাঢ্য র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংস্কৃতিক অনুষ্টান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ডিডিআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জসিম উদ্দিন, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ ইসহাক মিয়া, প্রোজেক্ট কোঅর্ডিনেটর, ডিডিআরসি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডাউন সিনড্রোম শিশু ও যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজ সেবা কার্যালয়ের সেবাসমূহ সম্পর্কে যথা সুবর্ণ নাগরিক কার্ড, জন্ম নিবন্ধন, প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা সহায়তা প্রভৃতি বিবষয়ে সবাইকে অবগত করেন এবং সেবা গ্রহণ করার জন্য সবাইকে উদ্ভুদ্ধ করেন। তিনি উপস্থিত কেয়াারগিভারদেরকে অনুরোধ করেন, ডাউন সিনড্রোম শিশুদের দেশের উপযুক্ত ভবিষ্যত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। এই উদ্দেশ্যে সমাজসেবা, ডিডিআরসি এবং অভিভাবকগন সম্মিলিতিভাবে কাজ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি বিশ্ব ডাউন সিনড্রোম দিবসটি যাতে করে সরকারীভাবে পালন করা যায় সে ব্যপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলার প্রতিশ্রুতি প্রদান করেন।

ডিডিআরসির নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম সাজ্জাদ তার সমাপনী বক্তব্যে বলেন, প্রতিটি ডাউন সিনড্রোম শিশু ডিডিআরসির নিকট গুরুত্বপূর্ণ। ডাউন সিনড্রোম শিশুদেরকে প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, ক্ষমতায়ন এবং সামাজিক বিষয়ে সহযোগিতা প্রদান করা হচ্ছে। ডিডিআরসির প্রচেষ্টার পাশাপাশি ডাউন সিনড্রোম শিশুর কেয়ারগিভারগণও শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ডিডিআরসি’র প্রোগ্রাম অফিসার মাসুম বিল্লাহর সঞ্চালনায় আরো উপস্তিত ছিলেন-রানু তনচংঘা, সিবিআর অফিসার, নাহিদা পারভীন, সিবিআর ইন্টার্ন, খুরশেদ আলম, সিবিআর ফ্যাসিলিটেটর, শাহরিয়ার তাবাস্সুম রাব্বি, সিবিআর ইন্টার্ন এবং মোঃ হোসেন, সিবিআর ইন্টার্ন,
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি জনাব মোঃ জাসিম উদ্দিন চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহকারী ডাউন সিনড্রোম শিশুদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...