রবিবার, ২ আগস্ট ২০২৬

হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারি(ক.) এর পবিত্র চাহারম শরীফ অনুষ্ঠিত

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (ক.) বার্ষিক ওরস মহান ২২ চৈত্র পরবর্তী চাহারম শরীফ কেন্দ্রীয় মিলাদ, কিয়াম, জিকির, মুনাজাত এবং তবাররুকাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বুধবার (৮ এপ্রিল) গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-র সদারতে পবিত্র চাহরাম শরীফ সম্পন্ন হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ করে বিশেষ মুনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেন,”হে আল্লাহ, জাতি-ধর্মবর্ণ নির্বিশেষে তোমার বান্দারা আপনার প্রিয় হাবিবের (স.) ও আউলিয়া কেরামের নেয়ামত হাছিলের জন্য দরবারে সমবেত হয়েছেন তাদের হাজিরিকে কবুল করুন। মহান অলীর খেদমতের বদৌলতে দুনিয়ায় একটি সম্মানের জীবন দান করুন।”

সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেন, “ওরস মোবারকের এই সমাপনী দিবসে আপনার অগণিত আশেক-ভক্ত দয়ার আশায়, ক্ষমার আশায়, শান্তির আশায়, দুনিয়া ও আখেরাতের মুক্তির আশায় আপনার কাছে হাত তুলেছেন। তাদের সকলের ফরিয়াদ কবুল করুন।” চাহরাম শরীফে তবাররুকাতকে সকলের জন্য রুহানি-জিসমানি বিমারীর শেফা হিসেবে কবুল করার জন্য, সকলের গুণাহ-খাতা ক্ষমা করার জন্য ফরিয়াদ জানিয়ে তিনি বলেন,”হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.), গাউসুল আজম বিল বিরাসাত হযরত বাবা ভাণ্ডারী(ক), কুতুবুল এরশাদ শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানায়ে ওয়াসেল মাইজভাণ্ডারী (ক.), অছিয়ে গাউসুল আজম শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) এবং বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-র নজরে-করম ফয়জে-বরকত সকলের জন্যে মঞ্জুর করুন।” বিশেষ মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ক.) আরও বলেন, “গাউসুল আজম বিল বিরাসত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারির (ক.) পবিত্র ওরসের সমাপনী দিবসে তার আশেক ভক্তরা নানা কর্মসূচির ইন্তেজাম করেছেন। আপনার বান্দারা দুনিয়ার প্রয়োজনকে দূরে ঠেলে দিয়ে আপনার প্রিয় বন্ধু মওলায়ে রহমানের দরবারে হাজির হয়েছেন তাদের গুনাহ ক্ষমা করুন। দরবারের গোলাম হিসেবে আমাদের একটি সম্মানের জিন্দেগী দান করুন। আমাদের পিতামাতার উপযুক্ত খেদমত করার তৌফিক দিন।

দেশ-বিদেশে যারা কর্মরত আছেন প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা দান করুন।” দেশ-বিদেশে অবস্থান করা শ্রমজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবি, কৃষিজীবিদের কর্মক্ষেত্রে উন্নতি দান করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি বলেন, দরবারের উপযুক্ত তথা হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি (ক.) প্রবর্তিত ত্বরিকার শিক্ষা, আমল, আখলাক দিয়ে আমাদের পরিপূর্ণ করুন।”

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...