রবিবার, ১৪ জুন ২০২৬

কবিতা গানে ও কথামালায় শেষ হলো স্বাধীনতার বই উৎসব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্বাধীনতার কবিতা উৎসব, স্বাধীনতার ছড়া উৎসব, স্বাধীনতার গান, নতুন বইয়ের পাঠ উন্মোচন উৎসব, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ বর্ণিল আয়োজনে শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়েছে দুদিন ব্যাপী স্বাধীনতার বই উৎসব। শৈলী প্রকাশনের আয়োজনে এবং বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির সহযোগিতায় স্বাধীনতার বই উৎসবের সমাপনী অনুষ্ঠানে নতুন বইয়ের পাঠ উন্মোচন পর্বে কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, শৈলী আয়োজিত স্বাধীনতার বই উৎসব বইয়ের প্রতি বৃহত্তর পাঠকের অনুরাগ গড়ে তুলবে। তিনি আরো বলেন, একটি মানচিত্র, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা অর্জনে বাঙালি জাতিকে অনেক রক্ত দিতে হয়েছে। বাঙালির কষ্টার্জিত স্বাধীনতার ইতিহাস আমাদের শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে জানাতে হবে। তিনি আরো বলেন, নতুন লেখকদের মধ্যে বই প্রকাশ স্বপ্নের মতো। সেই স্বপ্ন যেন পাঠকের মধ্যে সঞ্চারিত হয় সেই চেষ্টা করতে হবে। নিজেকে প্রস্তুত করতে হবে পাঠ ও অনুধাবনের মাধ্যমে। কবি রাশেদ রউফ ও বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় এবং প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তীর সভাপতিত্বে লেখকদের মধ্যে ছিলেন প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক, ছন্দা চক্রবর্তী, গোফরান উদ্দীন টিটু, জিএম জহির উদ্দীন, লুনা দাশগুপ্তা, নাজনীন লাকী, নিগার সুলতানা, সৈয়দা সেলিমা আক্তার। এরআগে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। প্রাবন্ধিক সাইফুদ্দিন আহমেদ সাকীর সভাপতিত্বে আলোচক ছিলেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, মুহম্মদ মহসীন চৌধুরী, এস এম আবদুল আজিজ, আরিফ রায়হান। বিকেল ৫টায় স্বাধীনতার ছড়া উৎসবের উদ্বোধন করেন ছড়াশিল্পী উৎপলকান্তি বড়ুয়া। শিক্ষাবিদ মর্জিনা আখতারের সভাপতিত্বে ছড়াপাঠে অংশ নেন জসীম মেহবুব, কেশব জিপসী, বাসুদেব খাস্তগীর, সৌরভ শাখাওয়াত, মারজিয়া খানম সিদ্দিকা, কাজী নাজরিন, নাটু বিকাশ বড়ুয়া, ইলিয়াস সরকার, পুলক চন্দ। এরপর স্বাধীনতার কবিতা আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন কবি সুলতানা নুরজাহান রোজী। আবৃত্তি করেন সৌভিক চৌধুরী, সিমলা চৌধুরী, শুক্লা, মলিনা মজুমদার, রিনিক মুন, এস টিএফ যুঁথী, সুপ্রিয়া বড়ুয়া, এনায়েত হোসেন পলাশ।
স্বাধীনতার গান পর্বের উদ্বোধন করেন ডা. প্রণব কুমার চৌধুরী। সংগীত পরিবেশনায় ছিলেন শিউলী নাথ, কাকলী দাশগুপ্ত, মিতা দাশ, সত্যজিৎ দাশ কাঞ্চন, কুমুদিনী কলি, বনানী শেখর রুদ্র,। স্বাধীনতার কবিতা উৎসব পর্বের উদ্বোধন করেন কবি রিজোয়ান মাহমুদ। অধ্যাপক মৃণালিনী চক্রবর্তীর সভাপতিত্বে কবিতা পাঠে অংশ নেন ইউসুফ মুহাম্মদ, মাহবুবা চৌধুরী, অঞ্জলি বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, নাসিম আখতার রীনা, তালুকদার হালিম, তাহেরা বেগম, জিতেন্দ্রলাল বড়ুয়া, দীপিকা বড়ুয়া, বাবুল কান্তি দাশ, মোঃ কামাল উদ্দিন, সেলিম তালুকদার আকাশ, আয়েশা পারভীন চৌধুরী, তানভীর হাসান বিপ্লব, সুমি দাশ, স্মরণিকা চৌধুরী, তানজিনা রাহী, নাজনীন আমান, মুহাম্মদ এনামুল হক মিঠু, রাফিয়া ডলি, এস. সুদত্ত বড়ুয়া, দিলরুবা খানম রুবি, রূপম চক্রবর্তী, কস্তুরী সিংহ, সুষ্মিতা তালুকদার মিতুল, ডা. বরুণ কুমার আচার্য, সেবপ্রিয় বড়ুয়া, সুজিত চৌধুরী, শর্মি বড়ুয়া, স্বপ্না রানী বড়ুয়া ,রাজশ্রী মজুমদার, আসিফ ইকবাল, আবদুল হান্নান হীরা, মোহাম্মদ আইয়ুব। সমাপনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মোহাম্মদ জহির, শঙ্কর প্রসাদ দে, রফিকুল ইসলাম ভূঁইয়া, খনরঞ্জন রায়।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...