শনিবার, ১ আগস্ট ২০২৬

শিল্পকলায় বই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে আজাদী সম্পাদক

স্বাধীনতার বই উৎসব লেখক এবং পাঠকদের মধ্যে মেলবন্ধন তৈরি করবে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শৈলী প্রকাশনের আয়োজনে এবং বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির সহযোগিতায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুইদিন ব্যাপী স্বাধীনতার বই উৎসব। শুক্রবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সংবাদ ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সাধারণ হতে পারাটা একটি অসাধারণ কাজ। সকলেই সাধারণ হতে পারে না। এই সাধারণ হওয়ার চর্চাটা আমাদের করতে হবে। তিনি বলেন, ফুল ভালোবাসার প্রতীক। কিন্তু ফুলের পরিবর্তে বই উপহার হলে ভালো। কেননা পৃথিবীতে শ্রেষ্ঠ উপহার হচ্ছে বই। আলেকজেন্দ্রিয়ার একটা লাইব্রেরি আছে। ১৬ তলা বিশিষ্ট সাগর পাড়ে গড়া এই লাইব্রেরিতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমাদের আজাদী অফিসের উপরেও একটা লাইব্রেরি আছে। করোনার আগে সেটা খোলা হয়েছে। তবে পাঠকের অভাবে এখন বন্ধ। আপনারা চাইলে আবারো খুলে দেওয়া হবে।

এম এ মালেক আরো বলেন, বই আমাদেরকে আলোর সন্ধান দেয়। আমরা যত বেশি জানব ততবেশি শিখতে পারব। বই না থাকলে আমরা কিছু শিখতে পারতাম না, সামনে এগিয়ে যেতে পারতাম না। একটি ভালো বই বন্ধুর সমান, আর একজন ভালো মানুষ পুরো লাইব্রেরির সমান। বই উৎসব মানুষকে বইমুখী করে, বই কেনার আগ্রহী করে তোলে। শৈলী প্রকাশনের আয়োজনে স্বাধীনতার বই উৎসব চট্টগ্রামে একটি নতুন সংযোজন। এই উৎসব লেখক এবং পাঠকদের মধ্যে মেলবন্ধন তৈরি করবে। একই সাথে স্বাধীনতার চেতনা ও সৃজনশীল সাহিত্যের বিকাশ ঘটবে।

স্বাধীনতার বই উৎসবের আহ্বায়ক প্রাবন্ধিক নেছার আহমদের সভাপতিত্বে এবং শৈলীর প্রকাশক বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাহিত্যিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, ব্যাংক এশিয়ার উপ–ব্যবস্থাপনা পরিচালক কায়েস চৌধুরী, প্রাবন্ধিক কাজী রুনু বিলকিস, অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা, গীতিকার জসিম উদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন উৎসবের সদস্য সচিব প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা।

সকাল সোয়া ১১টায় অনুষ্ঠিত হয় স্বাধীনতার কিশোর কবিতা উৎসব। শিশুসাহিত্যিক অরুণ শীল উৎসবটির উদ্বোধন করেন। কবি আজিজ রাহমানের সভাপতিত্বে কবিতা পাঠ করেন কবি আবুল কালাম বেলাল, আনোয়ারুল হক নূরী, জাকির হোসেন কামাল, আকাশ আহমেদ, ওবায়দুল সমীর, অমিত বড়ুয়া, ইসমাইল জসীম, সনজিত দে, প্রদ্যোত কুমার বড়ুয়া, আখতারুল ইসলাম, কানিজ ফাতিমা, সুবর্ণা দাশ মুনমুন, লিটন কুমার চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন অঞ্জলি বড়ুয়া।

বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় অধিবেশনে ছিল আবৃত্তি ও চিত্রাংকন। প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রফেসর রীতা দত্ত। শৈলীর উপদেষ্টা শিশু সাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় আলোচক ছিলেন রিটন কুমার বড়ুয়া। এরপর স্বাধীনতার গান পরিবেশন করেন বিশ্বভরা প্রাণ, চট্টগ্রাম জেলা কমিটির শিল্পীবৃন্দ। পরিচালনায় ছিলেন শিমলী দাশ। এরপর আমার লেখায় আমার স্বাধীনতা শীর্ষক আলোচনায় সভাপতি ছিলেন অভীক ওসমান। আলোচক ছিলেন নাসের রহমান, দীপক বড়ুয়া, বিচিত্রা সেন, রশীদ এনাম। বিকেল ৫টায় স্বাধীনতার কবিতা উৎসব পর্ব–১ এর উদ্বোধন করেন কবি খুরশীদ আনোয়ার, সভাপতিত্ব করেন কবি আকতার হোসাইন। অংশ নেন কবি জাহাঙ্গীর আজাদ, কল্যাণ বড়ুয়া, মুহাম্মদ ইকবাল চৌধুরী, শামীম ফাতেমা মুন্নী, ফারহানা ইসলাম রুহী, শাহিদা জাহান, শিরিন আফরোজ, পুষ্পিতা সেন, উজ্জ্বল সম্পু, জেবারুত সাফিনা, চাঁদ সুলতানা নকশী, সৈয়দা করিমুননেসা, মোহাম্মদ ইসমাইল, নাহিদ আকতার লাকী। সন্ধ্যা ৫.৪৫টায় স্বাধীনতার গল্প পাঠের উদ্বোধন করেন কবি ওমর কায়সার। এতে অংশ নেন গল্পকার কাসেম আলী রানা, ইফতেখার মারুফ, রুনা তাসমিনা, লিপি বড়ুয়া। কীভাবে বইয়ের পাঠক বাড়ানো যায় এই পর্বে সভাপতিত্ব করেন মো. মাজহারুল হক, আলোচনায় অংশ নেন প্রফেসর নারায়ন বৈদ্য, ড. উজ্জ্বল কুমার দেব, ড. শ্যামল কান্তি দত্ত, রেজাউল করিম স্বপন, মোহাম্মদ জহির, সালাউদ্দিন শাহরিয়ার, শাহেদ আলী টিটু। স্বাধীনতার ছড়া উৎসব পর্ব–১ এর উদ্বোধন করেন বিপুল বড়ুয়া, সভাপতিত্ব করেন সৈয়দ খালেদুল আনোয়ার।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...