বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ফিশারি ঘাট এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

নিহত যুবকের নাম ইরফান (৩৫)। তিনি জাকির হোসেনের ছেলে। তার বাড়ি চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায়। গুরুতর আহত সোলেমান (৩৫) মনিরুজ্জামানের ছেলে। তার বাড়ি আনোয়ারা উপজেলার বুরুমছড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ফিশারি ঘাট এলাকার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইরফান নিহত হন। স্থানীয়দের সহায়তায় আহত সোলেমানকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তার অবস্থার অবনতি ঘটে।

এ ঘটনায় রফিকুল করিম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারা উপজেলার তৈলের দীপ এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার এসআই কিশোর মজুমদার জানান, দুর্ঘটনাকবলিত একটি সুজুকি (নম্বর: চট্টমেট্টো-ল-২১-৮৯৬৪) এবং একটি রয়েল ইনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির আইসি এসআই নুরুল আলম আশেক জানান, রাতে বাকলিয়া থানা এলাকা হতে অজ্ঞাত ভিকটিমকে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ০২ নং ওয়ার্ডে প্রেরণ করেন। সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...