শনিবার, ১ আগস্ট ২০২৬

ছয় মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ আনার লক্ষ্য : মীর হেলাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ছয় মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতি ‘ওয়ান ডিজিট’-এ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, অটোমেশন ও ই-সেবা চালুর মাধ্যমে মানুষের নগদ লেনদেন কমিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আজ রোববার ঈদের দ্বিতীয় দিনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে অটোমেশন বাড়ানো, ই-পেমেন্ট চালু এবং অফিসগুলোতে সরাসরি নগদ লেনদেন বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমার নির্বাচনী এলাকা চট্টগ্রামের হাটহাজারী ভূমি অফিসে ইতোমধ্যে সম্পূর্ণ ই-পে সিস্টেম চালু হয়েছে, যেখানে কোনো ক্যাশ লেনদেন হয় না।

বর্তমানে চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবা না থাকাটা দুঃখজনক উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো প্রতিটি ইউনিয়নে এই সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। পাশাপাশি, আইন মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে সংস্কার কার্যক্রমও শুরু হয়েছে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। পরিকল্পিত সংস্কার কার্যক্রমের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়কে একটি স্বচ্ছ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।

এসময় প্রতিমন্ত্রী মীর হেলালের পিতা সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...