রবিবার, ১৪ জুন ২০২৬

সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান মীর হেলালের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিলেই গড়ে উঠবে সম্প্রীতি ও মানবিকতার সমাজ।

আজ শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নিজ গ্রাম মীরের খীলের ঐতিহ্যবাহী মীর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন আরও বলেন, রমজান মাসে ক্ষুধা-তৃষ্ণা নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ যে আত্মসংযম ও ত্যাগের শিক্ষা পায়, ঈদুল ফিতর হলো তার পূর্ণতা। এটি নিজের ভেতরের অহংকার ও পাশবিক প্রবৃত্তি ত্যাগ করে আত্মশুদ্ধির দিন। এই দিনে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রথম ১৮০ দিনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও টেকসই দেশ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সরকারের জনস্বার্থমূলক এই বৃহৎ পরিকল্পনা সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ সকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন স্থানীয় মুসল্লি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নিজ পরিবারের সদস্যসহ স্থানীয় কবরস্থানে গিয়ে প্রিয়জন ও মুরুব্বিদের কবর জিয়ারত করেন।

পরবর্তীতে মীর বাড়ি প্রাঙ্গণে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী।

এ সময় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...