বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ঈদের জামাতে মানুষের ঢল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরজুড়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে গভীর ধর্মীয় আবহ ও আনন্দঘন পরিবেশে। শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নামাজ শেষে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলির মাধ্যমে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র।

নগরের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। এখানে সকাল ৮টায় প্রথম এবং ৮টা ৪৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে নেতৃত্ব দেন হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী। দুই জামাতে মিলিয়ে প্রায় ২০ হাজার মুসল্লি অংশ নেন।

খুতবায় দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, প্রকৃত ইবাদত শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, বরং অন্তরের বিনম্রতা ও আত্মশুদ্ধির মধ্যেই এর মূল তাৎপর্য নিহিত। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়।

ঈদের প্রধান জামাতে অংশ নেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্ব। তাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ, সাঈদ আল নোমান এবং সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।

অন্যদিকে, কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। নগরের বিভিন্ন স্থানে মোট ৯০টি ঈদ জামাত আয়োজন করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের ৪১টি ওয়ার্ডে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসব স্থানে সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...