বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা বেতাগী ইউনিয়ন পশ্চিম পরিষদের আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বেতাগী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত মাওলানা গোলামুর রহমান (আশরফশাহ্)।
গত ১৭ ই মার্চ ২৬ ইং ২৭ শে রমজান বিকেলে অনুষ্ঠিত হয় এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বেতাগী ইউনিয়ন পশ্চিম পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ জিয়াউদ্দিন খসরু, বিশেষ অতিথি ছিলেন বেতাগী ৪নং ওয়ার্ড সভাপতি সাংবাদিক এম জাহাঙ্গীর নেওয়াজ, সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ ইদ্রিস, বাংলাদেশ ইসলামী যুবসেনা বেতাগী ইউনিয়ন যুবকল্যাণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, বেতাগী ১নং ওয়ার্ড সভাপতি আরিফুল হাসান তালুকদার বাবু, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বেতাগী ইউনিয়ন পশ্চিম পরিষদ সভাপতি শেখ মুহাম্মদ আসিফ হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাকিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম, বেতাগী ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফ, বেতাগী ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তুহিন, ৫নং ওয়ার্ড প্রচার সম্পাদক মুহাম্মদ রাসেল, বেতাগী ৪নং ওয়ার্ড অর্থ সম্পাদক হাফেজ আজাদুল ইসলাম ও ৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল রাইয়ান প্রমুখ। অনুষ্ঠানে বেতাগী ইউনিয়নের ১-৫ নং ওয়ার্ড পর্যন্ত আসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

