বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িকে পবিত্র লাইলাতুল কদর পালিত

ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। সোমবার দিনগত রাতে মসজিদে মসজিদে চলে নামাজ কালাম ও ইবাদত বন্দেগী। বিশেষ ইবাদত-বন্দেগির আয়োজন করা হয় উপজেলার মসজিদগুলোতে। করা হয় আলোকসজ্জাও। মসজিদগুলোতে নামাজ কালাম, জিকির আজগার,মিলাদ ক্বিয়াম,কোরআন তেলেওয়াতসহ ইবাদত বন্দেগীতে মশগুল হন মুসল্লিরা। এছাড়া অনেকেই স্বজনদের কবরস্থান ও মাজারে মাজারে গিয়ে জিয়ারত করতে দেখা যায়।
মুসলমানদের অন্যতম ইবাদত-বন্দেগির এই রজনীতে উপমহাদেশের আধ্যাত্মিক কেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফেও আশেক ভক্তের ঢল নামে। পবিত্র শবে বরাত উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফস্থ হযরত গাউছুল আজম শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.), হযরত গাউছুল আজম শাহসূফী সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারী (ক.), বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.),হযরত শফিউল বশর মাইজভাণ্ডারী(ক.),হযরত শাহসূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী (ক.) এঁর রওজা শরীফ সহ বিভিন্ন মাজার শরীফ আলোকসজ্জা করা হয়। পবিত্র শবে কদরকে কেন্দ্র করে ভক্ত আশেকদের জন্য ইফতার,সেহেরি ও তবারুকের আয়োজন করে মনজিল কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার রাতে আশেক ভক্তের সমাগমে মুখরিত হয়ে ওঠে মাইজভাণ্ডার দরবার শরীফ। ইবাদত–বন্দেগির মধ্যদিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে কদর পালন করেন দরবারে আগত মুসল্লিরা। দরবারে আগত ভক্তরা সারারাত মাইজভাণ্ডারী মাশায়িখে কিরামদের মাজার জিয়ারত, কোরআন তিলাওয়াত, হামদ- নাত, সালাতুত তাসবিহ, বিভিন্ন নফল নামাজ, জিকির আজগার মিলাদ মাহফিল মোনাজাতের মধ্যদিয়ে মহান আল্লাহ তা’আলা’র নিকট অশ্রুসিক্ত নয়নে মুক্তি ও ক্ষমা প্রার্থনা এবং রহমত কামনা করেন। জিয়ারত করতে আসা বলেন,মোহাম্মদ রুবেল বলেন, ‘এ পবিত্র রাতে আউলিয়াক্বেরামের মাজার জিয়ারত করতে আসলাম। এছাড়া স্ব-স্ব মঞ্জিলে সাজ্জাদানশীনগণদের সাথে সাক্ষাত করে ভক্তরা। দেশ ও বিশ্বের কল্যাণ কামনায় স্ব স্ব মনজিলের সাজ্জাদানশীনগণ মোনাজাত পরিচালনা করেন।’ লাইলাতুল কদরের রাত বিশ্ব মুসলিম উম্মাহর কাছে অতি গুরুত্বপূর্ণ রাত। পবিত্র এ রাতেই মহানবী হজরত মুহাম্মদ (দ.)-এর ওপর নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন। পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। নবী করিম (দ.) এ রাতে নিজে ইবাদতে মশগুল থাকতেন এবং তার সাহাবিদেরও বেশি বেশি ইবাদত করার নির্দেশ দিতেন। রমজান মাসের ২১ থেকে ২৯ তারিখের মধ্যে বিজোড় সংখ্যার রাতেই পবিত্র লাইলাতুল কদর। তবে ২৭ রমজান অর্থাৎ ২৬ রমজান দিবাগত রাতকেই কদরের রাত হিসেবে ধরে নেওয়া হয়। লাইলাতুল কদর সম্পর্কে মহান আল্লাহ বলেন ‘নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এ রাতে ফেরেশতারা ও জিবরাইল তাদের প্রভুর অনুমতিক্রমে সব সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় এ রাত ফজরের সূচনা পর্যন্ত। (সূরা কদর)।
এ রাত কোরআন নাজিলের রাত এবং হাজার মাসের চেয়ে উত্তম রাত। এ পবিত্র রাতে ফেরেশতারা পৃথিবীতে আসে মানবজাতির জন্য বরকত, রহমত ও কল্যাণ নিয়ে।’ এদিকে পবিত্র ঈদুল ফিতরের আমেজ শুরু হয়েছে উপজেলা জুড়ে। ঈদের প্রস্তুতি হিসেবে বাড়িঘর সাজসজ্জা,কেনাকাটা,দাওয়াত চলছে।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...