সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা : সালেক নাছির সভাপতি, সম্পাদক জয়নাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মিরসরাইয়ের সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ১৭ সদস্যের তিন বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠিত হয়।

এ সময় সভায় সর্বসম্মতিক্রমে, দৈনিক খবরের কাগজের অনলাইন বিভাগের শিফট ইনচার্জ সালেক নাছির উদ্দিনকে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও অনুসন্ধানী সেলের উপ-প্রধান জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মীরসরাই কণ্ঠের প্রকাশক ও সম্পাদক মো. শামসুদ্দিন শামস, সহ-সভাপতি আজকের পত্রিকার হেড অব মার্কেটিং সিরাজুল ইসলাম সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক নয়াদিগন্তের মিজান ফারাবী, সহ-সাংগঠনিক সম্পাদক সময় টেলিভিশনের শাদরুল আবেদীন জিম, অর্থ সম্পাদক কালের কণ্ঠের সাদমান রহমান সময়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রূপালী বাংলাদেশের আকাশ ইকবাল, দপ্তর সম্পাদক প্রথম আলোর সেলিম উদ্দিন রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক ডিবিসি টেলিভিশনের শেরিফ ফারুকী।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তৌহিদুল ইসলাম রানা, ডেইলি স্টারের তৌহিদুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের সোহরাব হোসেন ওয়াসিম, কালেরকণ্ঠের বোরহান উদ্দিন জাবেদ, সমকালের একরামুল হক রাকিব, সমাচারের আবু নোমান।

সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক আইয়ুব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সংগঠনের সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং আগামীদিনের কার্যক্রম নিয়ে পরামর্শ দেন।

এই বিভাগের সব খবর

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন। নির্বাচনী নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিজ জেলা বগুড়ায় এলেন তিনি। আজ সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট...

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৪...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী দফতরে তারা...

সর্বশেষ

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন। নির্বাচনী নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে...

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি...

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ...