বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের উদ্যোগে গত রবিবার সন্ধ্যায় নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্সের হালিমা–রোকেয়া মেমোরিয়াল হলে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম. এ. মালেক, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪–এর কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী, ভাইস–চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন আলহাজ্ব এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির লায়ন্স নেতৃবৃন্দ, হাসপাতালের ডিরেক্টর ডা. মোহাম্মদ মহিউদ্দীন, ডেপুটি ডিরেক্টর ডা. শাবানা সুলতানা, এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনসাফি হান্নাসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন। মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সংযম, আত্মনিয়ন্ত্রণ ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে প্রতিফলিত হলে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। বক্তারা আরও বলেন, চক্ষুস্বাস্থ্য সেবার পাশাপাশি মানবকল্যাণে অবদান রাখার ক্ষেত্রে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য ইফতার পরিবেশন করা হয় এবং পারস্পরিক সৌহার্দ্য, সমপ্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...