বুধবার, ১০ জুন ২০২৬

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে কাল নেয়া হবে সিঙ্গাপুরে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, আগামীকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় এয়ার এ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।

মিজানুর রহমান সোহেল আরও জানান, মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সঙ্গে যাবেন।

রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়েছে। এর পর থেকে সাবেক এই মন্ত্রী মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ রয়েছে।

আজ শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

ডা. রফিক বলেন, ‘আজ (শনিবার) সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে দেখছেন। তিনি ক্লোজ মনিটরিংয়ে আছেন।’

গত বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছিল। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই সিনিয়র নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।

গতকাল শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ অনেক জাতীয় নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন।

এই বিভাগের সব খবর

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা...

আদালতে খালাস পেলেন নাসির-তামিমা

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রীর তামিমা সুলতানা তাম্মি। বুধবার দুপুরের ঢাকার...

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

জেলার কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পানি স্বল্পতার কারণে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে...

সর্বশেষ

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের...

আদালতে খালাস পেলেন নাসির-তামিমা

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের...

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

জেলার কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি...

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৬...

লামায় স্বপ্ন কানন বিদ্যাপীঠে কিশোরীদের ‘মাসিক স্বাস্থ্যবিধি’

‘সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে...

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের...