শনিবার, ১ আগস্ট ২০২৬

শপথ গ্রহণের একমাসের মধ্যেই প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন : মীর হেলাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, নির্বাচন সম্পন্ন হওয়া তথা শপথ গ্রহণের একমাস না পেরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম শুরু করেছেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের পাইলট প্রকল্পের আওতাধীন ১৩ থেকে ১৪টি অঞ্চলে বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম চলমান আছে। পাশাপাশি খাল খনন কর্মসূচি আমরা শুরু করেছি, তিনি আনুষ্ঠানিকভাবে ১৬ মার্চ থেকে এই কর্মসূচি শুরু করবেন।

আজ শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সরকারি যাকাত ফান্ড থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৪৭ জন গরিব ও দুঃস্থদের মাঝে আর্থিক চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, মুসলমান হিসেবে যাকাত আমাদের উপর ফরজ, যাদের নির্ধারিত পরিমাণ সম্পদ রয়েছে। যারা যাকাতের টাকা নিচ্ছে বা আমরা যাকে যাকাতের টাকা দিচ্ছি, সেটি তার প্রাপ্য। এটা আমাদের কোন ঐচ্ছিক বিষয় নয় যে, কাউকে দয়া করে দিচ্ছি। তারা যে আমাদের কাছ থেকে যাকাতের টাকা নিয়ে যাচ্ছে, তিনি বরং আমাদের উপকার করছেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি যাকাত ফান্ড থেকে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান, হাটহাজারী পৌর বিএনপির আহবায়ক মো. জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী মীর হেলাল হাটহাজারী কলেজ গেট এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। বেলা সাড়ে ১২টার দিকে হাটহাজারীর ফতেপুর ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতি দরিদ্র জনগণের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...