বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) ট্রাস্টের ৫৫ লাখ টাকার চেক প্রদান

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তাপ্রাপ্ত ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৪ মার্চ,শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ০৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এরশাদ উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসজেডএইচএম ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আল্লাহ্ আউলিয়া কেরাম মানব সেবা ও মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীতে আগমন করেছেন। মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মন্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের এই মানবিক কর্মকাণ্ডসমূহ তারই প্রতিফলন বলে আমি মনে করি। বিশেষ করে গবেষণা ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুগের চাহিদানুযায়ী যেভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। ট্রাস্টের এই মানবিক কর্মকাণ্ডলো সমাজের জন্য দৃষ্টান্ত। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুফিদের দরগাহ্/মাজার ব্যবস্থাপনা থেকে যে এত মহান কর্মযজ্ঞ পরিচালিত হয় তা কল্পনারও বাইরে ছিল। ট্রাস্টের মতো করে যদি দেশের বিত্তবানরাও এগিয়ে আসতো তাহলে এদেশের অসহায় মানুষ আরেকটু ভালো থাকতো।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ভিত্তিক নিউজ পোর্টাল এ.এন.টিভি’র চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও বেসরকারী কারা পরিদর্শক জাফর আহমদ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল ও নুরুল করিম নুরু, অষ্টাদশ শিশু-কিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক রাশেদ খান, চান্দগাও থানা বিএনপি নেতা মো. আলমগীর, চান্দগাঁও থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদুল আলম রুবেল, কবিরসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

অনুষ্ঠানে ১টি মসজিদ নির্মাণে সহায়তা, ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষক সম্মানি প্রদানে সহায়তা, ক্যান্সার, জটিল অপারেশন, ডায়ালাইসিস এবং অন্য জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৮ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ২ জন ব্যক্তিকে বিদেশ যাত্রায় সহায়তা, ৭জন ব্যক্তিকে মেয়ের বিবাহে সহায়তা, ২ ব্যক্তিকে ঋণ পরিশোধ ও ৪ ব্যক্তিকে গৃহ মেরামতসহ ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৫৪ লাখ ৪৭ হাজার ২০০ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...