সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে সত্যের জ্যোতি ফাউন্ডেশন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। শুধু সাময়িক সহায়তা নয়, বরং মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া একটি মানবিক ও দূরদর্শী উদ্যোগ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অনেক পরিবার দারিদ্র্যের কষ্ট থেকে মুক্তি পেয়ে আত্মসম্মান ও আত্মবিশ্বাস ফিরে পায়। যখন একটি পরিবার স্বাবলম্বী হয়, তখন তার ইতিবাচক প্রভাব পুরো সমাজে পড়ে—কমে যায় বেকারত্ব, বাড়ে কর্মসংস্থান এবং গড়ে ওঠে একটি সহযোগিতামূলক মানবিক সমাজ।
সত্যের জ্যোতি ফাউন্ডেশন-এর এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং সত্যিই প্রশংসার দাবিদার। ১৩ মার্চ সকালে সামাজিক ও মানবিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম, এসআই মাজহারুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুহাম্মদ ইসমাইল, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর, সাংবাদিক রফিকুল ইসলাম তালুকদার, সাংবাদিক রায়হান উদ্দিন, সংগঠনের সচিব আকরাম হোসেন, চট্টগ্রাম শাখার সভাপতি মনিরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আরিফ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক মাসরুল হোসেন, সাদ্দাম হোসেন প্রমুখ।
