বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্দর জেটি এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর বন্দর থানাধীন জেটি এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। গতকাল বুধবার দুপুরে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, জেটি এলাকা বন্দরকেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াত রয়েছে। নতুন পুলিশ ফাঁড়ি ভবন নির্মিত হলে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং দ্রুত পুলিশি সেবা প্রদান আরও কার্যকর হবে।

তিনি আরও বলেন, আধুনিক ও যুগোপযোগী অবকাঠামো নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, উপ–পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–বন্দর) কবীর আহমেদ, উপ–পুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস এবং উপ–পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিনসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...