বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ-এর কার্যকরি কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল ২১ রমজান বুধবার বিকেলে রেডিসন ব্লুতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আ ন ম তৈয়ব আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের সভাপতি মোঃ সাহাব উদ্দীন হাসান বাবু সংগঠনের ভবিষ্যৎ রুপরেখা তুলে ধরেন এবং তিনি সংগঠনের তহবিল ব্যবস্থাপনা, সঞ্চয় বৃদ্ধি ও সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত সদস্যরা সংগঠনের সমৃদ্ধিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডাঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কথাসাহিত্যিক- বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশ্বজিৎ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গবেষণায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক মুহাম্মদ শামসুল হক, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রকাশক সাংবাদিক জামাল উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক ও সাহিত্য বিচিত্রার স্বত্বাধিকারী মোঃ সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি ছড়াকার মিজানুর রহমান শামীম, সিনিয়র সহ সভাপতি রেহেনা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলী প্রয়াস, প্রকাশক মুহাম্মদ নুরুল আবসার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সহ সাধারণ সম্পাদক প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, অধ্যাপক শামসুদ্দিন শিশির, অধ্যাপক ড. শিব প্রসাদ শূর, এম. জসিম উদ্দিন, মুশফিকুর রহমান, গাজী মোঃ জাহেদ, অধ্যাপক রুহু রুহেল, প্রকাশক বিজ্ঞান লেখক আখতারুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম, সুব্রত কান্তি চৌধুরী, নবনির্বাচিত কার্যনির্বাহি কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন নিশান, ফরিদা রহমান, নাফিজ সাদেকিন, আফছার উদ্দিন লিটন, একরাম আজাদ, মোখতার হোসাইন সিকদার, কিশোর হাবিবুর রহমান, রানা মল্লিক, শাখাইরুল ইসলাম, আলমগীর ইমন, সাইফুল ইসলাম শাকিল, মহীশূর বাপ্পী, সানাউল্লাহ রানা, মনিরুল ইসলাম সজীব, আইমান রহমান, কাজী জোহেব, ইমাম উদ্দিন নীরব, জাহিদুল ইসলাম আযযিহান।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু, ফারুক হাসান, জোবায়দুর রশীদ হানিফ এর জন্য শোক প্রস্তাব আনা হয়। সবশেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশবাসীর কল্যান কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...