শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-জাকার্তা দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্নের ব্যাপারে গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে  দ্রুততম সময়ের মধ্যে চুক্তিটি সম্পাদনের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টোয়াতি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বিষয়টি উঠে আসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং সদ্য নির্বাচিত বাংলাদেশের সরকারের প্রতি ইন্দোনেশিয়া সরকারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ উল্লেখ করেন যে, আগামী বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উদযাপন করবে, যা দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, সংযোগ (কানেক্টিভিটি) এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা হয়।

এ সময় প্রতিমন্ত্রী দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট এসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়া ন্যাশনের  সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রস্তাবে ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেন।

একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের পক্ষে ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন তিনি। এর মধ্যে রয়েছে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য ঢাকার প্রার্থিতা।

উভয় পক্ষ দুই দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...