শনিবার, ১ আগস্ট ২০২৬

লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের নারী দিবসে সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লায়ন্স ক্লাব অফ চিটাগং এর উদ্যোগে গত ৮ মার্চ বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে উঠা মেধাবী এক নারী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও অর্থ সহায়তা প্রদান করা হয়।

লায়ন্স ক্লাব অফ চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলার জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন ও ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ও পিডিজি ফোরামের চেয়ারম্যান পিডিজি লায়ন এম.এ.মালেক।

এছাড়া উপস্থিত ছিলেন পিডিজি লায়ন নাজমুল হক চৌধুরী, পিডিজি লায়ন কামরুন মালেক, প্রাক্তন ভাইস জেলা গভর্নর লায়ন এস.এম.ফারুক, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, রিজিওন চেয়ারপার্সন–১ লায়ন নিশাত ইমরান, গভর্নর এডভাইজর লায়ন নুরুল আলম, লায়ন সিলবাস্টার বার্নাডেট, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার ও সার্ভিস কমপ্লেক্সের চেয়ারপার্সন লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য, হাঙ্গার চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, সার্ভিস চেয়ারপার্সন লায়ন মোঃ ইসমাইল চৌধুরী, রিজিওন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান এমজেএফ, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, ক্লাব ট্রেজেরার লায়ন অনুপম মজুমদার, ক্লাব ডিরেক্টর লায়ন রোকেয়া জামান, লায়ন মনিরুল কবির, জয়েন্ট ট্রেজেরার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, অ্যাসোসিয়েট ট্রেজেরার লায়ন ডাঃ অশোক কুমার দাশ, টেইল টুইস্টার লায়ন মানস বড়ুয়া, লায়ন নুর আকতার জাহান, লায়ন রওশন রেজা, লায়ন বাবুল চন্দ্র বণিক, লায়ন তৈয়মুর নেওয়াজ, লায়ন শুভ্রা বিশ্বাস, লায়ন মোসাম্মৎ মরজিনা আক্তার মনজু, লিও ক্লাব অফ চিটাগং এর প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ, লিও ক্লাব অফ চিটাগং এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু প্রমুখ। অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও পঞ্চাশ হাজার টাকার অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয় পেকুয়ার রাজাখালির এক প্রত্যন্ত গ্রামে দারিদ্র পীড়িত পরিবারে বেড়ে উঠা মেধাবী শিক্ষার্থী তাসনিম তবাচছুম।

অনুষ্ঠানে লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, নারী সমাজ আজ আর পিছিয়ে নেই; শিক্ষা, নেতৃত্ব, ব্যবসা–বাণিজ্যসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে সমাজ ও রাষ্ট্র উভয়ই সমৃদ্ধ হয়।

লায়ন এম.এ.মালেক বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের সম্মাননা ও সহায়তা ভবিষ্যতে তাদের এগিয়ে যেতে প্রেরণা জোগাবে এবং সমাজের অন্যান্য নারীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

লায়ন কামরুন মালেক বলেন, বিশ্ব নারী দিবস কেবল একটি উদযাপনের দিন নয়; এটি নারীর অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।

লায়ন রেবেকা নাসরিন বলেন, লায়ন্স ক্লাব অফ চিটাগং সবসময় মানবসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...