শনিবার, ১ আগস্ট ২০২৬

দুর্যোগ মোকাবেলায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দুর্যোগ ঝুঁকি মোকাবেলা ও প্রস্তুতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দুর্যোগ-প্রবণ চট্টগ্রামে পাহাড়ধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে নারীরা প্রায়ই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। তাই নারীদের কেবল ভুক্তভোগী হিসেবে নয়, বরং সাহসী স্বেচ্ছাসেবক ও সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে এগিয়ে আসতে হবে।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নগরীর হোটেল আগ্রাবাদের কনফারেন্স কক্ষে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও দুর্যোগ মোকাবিলায় নারীদের সাহসী ও সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত বলেন, আন্তর্জাতিক নারী দিবসের এ বছরের প্রতিপাদ্য- ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ বাস্তবায়নে সরকার, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কমিউনিটি পর্যায়ে নারীদের সক্রিয় অংশগ্রহণ দুর্যোগের ঝুঁকি কমাতে এবং সামাজিক সহনশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, ইপসা ইতোমধ্যে কমিউনিটি পর্যায়ে নারী স্বেচ্ছাসেবক গড়ে তোলা এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ ও অর্থনৈতিক উদ্যোগ সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক। এ ধরনের স্বীকৃতি তাঁদের কাজকে আরও এগিয়ে নিতে উৎসাহ জোগাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ বিচিত্রা সেন, বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক ডা. বাসনা মুহুরী, সাংবাদিক ভূঁইয়া নজরুল প্রমুখ।

প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার।

অনুষ্ঠানে কয়েকজন কৃতিমান নারীর জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে একটি সচিত্র ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পাশাপাশি প্রান্তিক পর্যায়ের কয়েকজন নারী তাঁদের সংগ্রাম ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিতদের অনুপ্রাণিত করে। এ ছাড়া অংশগ্রহণমূলক পরিবেশ তৈরিতে একটি কুইজ পর্বও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় সাহসী ও সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ৭০ জন নারী স্বেচ্ছাসেবক ও ক্ষুদ্র উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে প্রধান অতিথি মেয়র ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...