শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাবেক হুইপ সামশুল হকের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

দুদক জানায়, কমিশনের অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, সামশুল হক চৌধুরীর নামে প্রাথমিক অনুসন্ধানে মোট ৬ কোটি ৮৮ লাখ ৭ হাজার ৯৫৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৪ কোটি ৯০ লাখ ১৩ হাজার ৯৫৬ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিলে তার সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ৩৬২ টাকা। ফলে তার অর্জিত সম্পদের তুলনায় বৈধ আয়ের সঙ্গে ৫ কোটি ৮ লাখ ৫৮ হাজার ৫৯৫ টাকার অসঙ্গতি পাওয়া গেছে, যা জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ হিসেবে প্রতীয়মান হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সামশুল হক চৌধুরীর স্ত্রী কামরুন নাহার চৌধুরীর নামে প্রাথমিক অনুসন্ধানে ৭ কোটি ২১ লাখ ৫৪ হাজার ৭৮৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় ছিল ৯৪ লাখ ৮ হাজার ১৬৭ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৪৮ লাখ ২৯ হাজার ৫৮৪ টাকা। এতে তার সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৪৫ লাখ ৭৮ হাজার ৫৮৩ টাকা। ফলে অর্জিত সম্পদের তুলনায় বৈধ আয়ের সঙ্গে ৬ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ২০৩ টাকার অসঙ্গতি পাওয়া গেছে, যা জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জিত বলে প্রতীয়মান হয়েছে।

এছাড়া তাদের সন্তান তাকলিমা নাছরিন চৌধুরীর নামেও ৩ কোটি ১ লাখ ৮১ হাজার ৯৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় ছিল ৩১ লাখ ৮৬ হাজার ৯৯৬ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ২৪ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা। এতে তাঁর সঞ্চয় দাঁড়ায় ৬ লাখ ৯৩ হাজার ২৪৬ টাকা। ফলে অর্জিত সম্পদের তুলনায় বৈধ আয়ের সঙ্গে ২ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৭২৩ টাকার অসঙ্গতি পাওয়া গেছে।

অনুসন্ধানকারী দলের সুপারিশের ভিত্তিতে সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫ কোটি ৮ লাখ ৫৮ হাজার ৫৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...