নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল গত শনিবার (৭ মার্চ) নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বয়েজ অফ ৯৬ গ্রুপটি ২০১৬ সাল থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে উপস্থিত ছিলেন বয়েজ অফ ৯৬ এর আহ্বায়ক মো. মোবারক উল্লাহ মাসুম।
উল্লেখ্য যে, জানুয়ারিতে বয়েজ ৯৬ এর বন্ধু আশফাকুজ্জামান চৌধুরী পিপলু গুলশানে অফিসের নিচে নির্মাণ সামগ্রী লোহার আঘাতে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং সকলের জন্য ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মাহাবুবুল হক।
বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে কাজ করার এক মহতী উদ্যোগ ইফতার মাহফিলের আয়োজন বলে জানান পরিচালানা কমিটির সদস্য মো:মাঈনুল হক জিলানি ও শরীফ আহমেদ খান,মোঃ আলী মাসুদ,মুহাম্মদ সাজেদুল হক।
‘বয়েজ অফ ৯৬’র ইফতার সম্পন্ন
অনলাইন ডেস্ক

