বুধবার, ১১ নভেম্বর ২০২৬

‘পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নানান কর্মসূচীর মধ্য দিয়ে আজ শনিবার ৭মার্চ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ওয়েল পার্ক রেসিডেন্স এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এম. এ মনছুর বলেন, ওয়েল গ্রুপ তার বাণিজ্যিক সফলতার সাথে সাথে দেশের আর্থ সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলছে যুগ হতে যুগ যুগান্তরে। জীবন এবং জীবিকার প্রশ্নে সর্বাগ্রে যে সব বিষয় চলে আসে তা হল, অন্ন, বস্ত্র, বাসস্থান। ওয়েল গ্রুপ অত্যন্ত সফলতার সাথে পর্যায়ক্রমে এসব ক্ষেত্রে দৃশ্যমান ভূমিকা রেখে যাচ্ছে। ওয়েল পার্ক রেসিডেন্স তারই ধারাবাহিকতার একটি অংশ। বৈদেশিক বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে দেশী বিদেশী পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানে কর্মরত সকলের সেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে নিজেদের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে ও দেশের স্বার্থে। প্রতিযোগিতা নয় নিজেদের সেরাটুকু দিয়ে গুনগতমানকে উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে।
আবু কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলী নওশাদ পারভেজ, মামুন আল রশীদ, রানা কুমার মজুমদার, মেজবাহ উদ্দিন আহমেদ, বিশ্বনাথ দাস, রেজওয়ানুল ইসলাম, খোরশেদুল আলম, মোরশেদুল আলম, তানজীর আমীর চৌধুরী, আব্দুল মাবুদ, আমজাদ হোসেন প্রমুখ। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইউনুছ।

এই বিভাগের সব খবর

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও...

রাঙামাটিতে ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির অভিযোগে জনতা একজনকে পিটিয়ে মেরেছে। নিহত ব্যক্তির নাম মো. রফিক (২৩)। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাঙালহালিয়া ইউনিয়নের...

সর্বশেষ

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা,...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান...

রাঙামাটিতে ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির...

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...