শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবি : নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার পতেঙ্গায়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৮ জেলের মধ্যে ২ জনের মরদেহ ভেসে এসেছে। তাঁদের নাম আবুল কালাম ও ইদ্রিস।

শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে প্যানিনসুলার মাঝের স্থানে এ দুটি মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা।

নিহতের স্বজন মো. মিরাজুল ইসলাম বলেন, ‘আজ সাড়ে ৫টার দিকে মরদেহ দুটি ভেসে এসেছে। তার সহকর্মীরা দেখে শনাক্ত করেছেন এ লাশ দুটি আবুল কালাম ও ইদ্রিসের।’

চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মো. আরিফ বলেন, ‘পতেঙ্গা ১৫ নম্বর ঘাট ও প্যানিনসুলার মাঝামাঝি স্থানে মরদেহ ভেসে আসার সংবাদ পেয়েছি। এসআই সুমন দেব নাথসহ আমাদের একটি দল ঘটনাস্থলে গেছে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে ১৯ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয় আনিকা নামের ট্রলারটি। দুপুর ১২টার পর বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকা পেরিয়ে গভীর সাগরের দিকে যাচ্ছিল।

এ সময় পেছন থেকে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। পরে স্থানীয় একটি নৌযানে ১১ জন উঠে বেঁচে ফিরলেও বাকি ৮ জন নিখোঁজ ছিল। তাদের মধ্যে দুজনের লাশ ভেসে আসে আজ। নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালীর বাসিন্দা বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের সঙ্গে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

সর্বশেষ

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...