রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেছেন, ‘আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরও বেশি দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা ফ্যাসিবাদবিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসাথে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে, তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে। এটা দেখে অনেক বেশি মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সেটা চায়।’

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার রাতে তাঁর সরকারি বাসভবন যমুনায় চারটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। সেখানে তিনি রাজনৈতিক দলের নেতাদের এ কথা বলেন।

বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।

আসিফ নজরুল বলেন, ‘দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা চার বড় রাজনৈতিক দলকে ডেকেছিলেন। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে।’

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্ট জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের মধ্যে কোন মতভিন্নতা নেই, কোন বিরোধ নেই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাঁদের মধ্যে কোন বিরোধ বা মতভিন্নতা নেই। আইন উপদেষ্টা আরো বলেন, “তাঁদের মধ্যে কেউ কেউ বলেছেন রাজনীতির মাঠে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা মাঝেমাঝে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারি। এর মানে এটা নয় যে, তাঁরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তাঁরা আমাদের রাজনৈতিক সহযোগী।

রাজনীতির মাঠে এ ধরনের কিছু কথাবার্তা মাঝে মাঝে বলা হবে। এর থেকে কোনভাবেই ধারণা করা উচিত নয়, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে আমাদের মধ্যে কোনো রকম ফাটল আছে।

তিনি জানান, রাজনৈতিক দলগুলো সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আরো বেশি শক্ত অবস্থান নেওয়ায় কথা বলেছে।

এছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...