সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটি বন্দরের জেনারেল কার্গো বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।

সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিসিটির দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এভারেস্ট পোর্ট সার্ভিসের কর্ণধার, লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

তিনি বলেন, ৪০ বছর ধরে আমরা চট্টগ্রাম বন্দরেই কার্গো-কনটেইনার হ্যান্ডলিং করে আসছি। ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেয়েছে আমাদের প্রতিষ্ঠান। আমাদের সেবা দিয়ে বন্দরের সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

সব কিছু ঠিক থাকলে আজ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সিসিটির দায়িত্ব নিতে পারে প্রতিষ্ঠানটি। এর আগে সাইফ পাওয়ার টেক লিমিটেডের সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হলে তিন সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল।

সিসিটিতে ছয় মাসের জন্য সীমিত দরপত্রে অপারেটর নিয়োগের লক্ষ্যে গত ১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করে বন্দর কর্তৃপক্ষ। দরপত্র কেনার সময় ছিল পরদিন পর্যন্ত। গত বৃহস্পতিবার দরপত্র খোলার পর দেখা যায়, এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে সর্বনিম্ন দর ছিল এভারেস্ট পোর্ট সার্ভিসেস। ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির প্রস্তাব ৩০ কোটি ১৫ লাখ টাকা।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সিসিটির নতুন অপারেটরের বিষয়ে বিস্তারিত জেনে আপনাদের জানাব।

এই বিভাগের সব খবর

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব...

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল । আজ সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক...

সর্বশেষ

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ...

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের...

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টির...

হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা

২০২৭ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য...

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

রাজধানী ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে...

চান্দগাঁওয়ে ‘বিষাক্ত মদ’ পানে দুজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরায় মদপানের পর অসুস্থ হয়ে...