রবিবার, ২১ জুন ২০২৬

`সমাজকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর গুরুত্ব অপরিসীম’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ৬০ তম পালাবদলের হীরক জয়ন্তী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যারা যুক্ত, তারা কোনো আর্থিক লাভের কথা চিন্তা না করেই এসব সংগঠনে নিজের শ্রম, সময়, অর্থ ও মেধা ব্যয় করে থাকেন। দেশের ও সমাজের যেকোনো ক্রান্তিকালে নিঃস্বার্থভাবে এগিয়ে আসে এই সংগঠনগুলো।

গত ১৮ মে নগরীর একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপে. মো বেলাল হোসেন, এপে. ডা. জবিউল হোসেন, মুক্তিযোদ্ধা এপে. শাহ আলম নিপু, এপে. ইলিয়াস জসিম, এপে. মো. নজরুল ইসলাম, এপে. ওয়ালিউল্লাহ রিপনসহ অন্যান্য অতিথিবৃন্দ। পালাবদল কমিটির চেয়ারম্যান মো. জাকারিয়া চৌধুরী যুবরাজের নেতৃত্বে অনুষ্ঠানে ২০২৫ বর্ষের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মো আশরাফুল আলম ভূইয়া ও তার বোর্ড। জেলা ৩ এর গভর্নর সরোয়ারুজ্জামান চৌধুরীর পরিচালনায় হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে কেক কাটা সহ অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। অতীত সভাপতি এপে. মোহাম্মদ হাসান আহসানুল কবির সম্পাদনায় একটি সংকলন অনুষ্ঠানে প্রকাশ করা হয়। এতে এপে. মিনহাজ মাহবুবের কবিতার বই অতিথিদের মাঝে বিতরণ করা হয়। বক্তারা এপেক্স ক্লাব অব চট্টগ্রামের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...