শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, যেকোনো ধরনের অবিচার ও অবহেলা দূর করে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর বৌদ্ধ বিহারে পবিত্র কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা, সাম্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ ধর্মের শান্তির বাণী প্রচার করতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের উস্কানিদাতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনগণের সেবা করার জন্য তাকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠানোর মাধ্যমে এলাকার মানুষ তাকে যে ভালোবাসা ও অধিকার দিয়েছেন, সেই অর্জনের সব কৃতিত্ব জনগণের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই হাটহাজারীতে এসে স্থানীয় মানুষের প্রয়োজন ও সমস্যার কথা শুনেছেন এবং ইতোমধ্যে অনেক দাবি পূরণ করেছেন।

সরকার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত হার অনুযায়ী এসব প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ প্রদান অব্যাহত রয়েছে।

নিজের মাতৃভূমি হাটহাজারীর উন্নয়ন প্রসঙ্গে মীর হেলাল বলেন, এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং সার্বিক উন্নয়নের বিষয়টি তিনি সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে দেশের কল্যাণে এগিয়ে যেতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বৌদ্ধ বিহারের ভান্তেগণ, বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা এবং সেবক-সেবিকারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসা ভাইরাল আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিন। শুক্রবার দিবাগত...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদনে ফিরলো আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। ইউরিয়া সারের প্রধান দুইটি কাঁচামাল...

প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা মানে শুধু একটি সার্টিফিকেট অর্জন নয়। প্রকৃত শিক্ষা একজন মানুষকে সচেতন, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক...

সর্বশেষ

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার...

প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা...

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...