চট্টগ্রাম নগরর ঐতিহ্যবাহী বিপনি বিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ১৪ মে বুধবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সৈয়দ খুরশিদ আলম সভাপতি ও মোঃ নিজাম উদ্দীন শারুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ নুরুল আবছার চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান চৌধুরী, অর্থ সম্পাদক মুশফিকুর রহমান ফাহিম, যুগ্ম সম্পাদক সামশুদ্দিন আহম্মদ, যুগ্ম সম্পাদক মোঃ ফরমান উল্লাহ।
সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ শোয়েব, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জানে আলম চৌধুরী, মোহাম্মদ আজম ইকবাল, রনি সাহা, মোঃ রেজাউল করিম, মোঃ জামাল উদ্দীন, মোঃ নাজিম উদ্দীন।
খুরশিদ আলম সভাপতি, নিজাম উদ্দীন শারুদ সাধারণ সম্পাদক
বিপনি বিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
অনলাইন ডেস্ক

