বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে ই-কার সেবা চালু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থী ও আগতদের জন্য পরিবেশবান্ধব এবং আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলেকট্রিক কার (ই-কার)।

আজ মঙ্গলবার (১৩ মে) থেকে আগামী দুইদিন ক্যাম্পাস জুড়ে ৪টি ই-কার চলাচল করবে বলে জানিয়েছেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, ‘আজ থেকে দুইদিন ই-কারগুলো পরীক্ষামূলকভাবে চলবে। যদি এটি সফল হয়, তাহলে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রীসেবা চালু করা হবে।’

ড. মো. কামাল আরও জানান, ই-কারগুলো মঙ্গলবারই ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ক্যাম্পাসে আনা হয়েছে। এর সুষ্ঠু ব্যবহার ও কার্যকারিতা দেখে শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে তারা এই সেবা চান কিনা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ই-কার চালু হলে চবি ক্যাম্পাসে পরিবেশ দূষণ কমবে এবং অভ্যন্তরীণ যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। পরীক্ষামূলক চলাচলের সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মতামত নেয়া হবে বলেও জানানো হয়।

এই বিভাগের সব খবর

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদে উপজেলা ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তিসহ সকল অনিয়মের প্রতিবাদে ও স্বাস্থ্য সেবার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ ইসলামী...

বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা

ইরান ইস্যু, বাণিজ্য ও তাইওয়ান পরিস্থিতির মতো জটিল সব অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে বেইজিংয়ে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল

বন্দরনগরী চট্টগ্রামে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার...

সর্বশেষ

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদে উপজেলা ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা,...

বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা

ইরান ইস্যু, বাণিজ্য ও তাইওয়ান পরিস্থিতির মতো জটিল সব...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল

বন্দরনগরী চট্টগ্রামে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...